50+ মানসিক চাপ কমানোর উক্তি – মানসিক চাপ কমানোর উপায়

মানসিক চাপ কমানোর উক্তি : আমাদের ব্যস্ত জীবনে মানসিক চাপ প্রায় সকলের জীবনের বিরাট এক অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় ছোট ছোট সমস্যাও আমাদের মনকে ভারাক্রান্ত তুলছে আর আমরা মানসিক চাপে ভুগছি।মানসিক চাপ প্রত্যেকেই জীবনেই আসে, এটা কোন অসাধারণ বিষয় নয়। তবুও আশেপাশে আপনি খেয়াল করে দেখবেন এমন কোন মানুষ নাই যে মানসিক চাপে নাই।

তাই আমাদের উচিত মানসিক চাপকে কিভাবে সহজে কমানো যায়, সে বিষয়টা জানা।আমাদের প্রত্যেকের উচিত এই সময়টাতে সবচেয়ে বেশি সৃষ্টিকর্তার উপর সমস্যা ছেড়ে দেওয়া। এবং এর পাশাপাশিমানসিক চাপ কমানোর জন্য কিছু সহজ উপায় আছে।

যেমন নিয়মিত বিশ্রাম নেওয়া, হালকা ব্যায়াম করা, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো আমাদের ছোট ছোট বিরতি, এবং নিজের অনুভূতিকে বোঝার চেষ্টা করলে মন শান্ত থাকে এই দিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও মানুষের চাপ কমানোর জন্য অনুপ্রেরণামূলক সুন্দর সুন্দর মানসিক চাপ কমানোর উক্তি, দোয়া, উপায় আছে যা নিচে তুলে ধরা হয়েছে।

মানসিক চাপ কমানোর উক্তি

মনে রাখবেন ,সমস্যা চিরস্থায়ী নয় নিজেকে শক্ত রেখে পরিস্থিতি মোকাবেলা করলেই মন শান্ত হয়ে যাবে। নিচে আপনাদের জন্য মানসিক চাপ কমানোর উক্তি তুলে ধরা হয়েছে।

মায়ের কাছে গিয়ে মন খারাপের কারণটা শেয়ার করেন, দেখবেন অনেকটা হালকা লাগবে..!🙂

মানসিক চাপ যত বাড়ে, তত গভীর শ্বাস নাও আর ভাবো – সব ঠিক হয়ে যাবে। শান্ত থাকার চেষ্টা করো মনে রেখো সমস্যা আছে সমাধানও আছে।

সমস্যার কথা বেশি না ভেবে কিভাবে সহজে টেকনিক খাটিয়ে সমাধান করা যায় সেই পথ খোঁজো।

অতীতের ভুল গুলো ভুলে গিয়ে বর্তমানে বাঁচার চেষ্টা করো , অতীতের ভুল নিয়ে বর্তমানকে নষ্ট করো না।

যা তোমার হাতে নেই, তা নিয়ে দুশ্চিন্তা না করে সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দাও।

মানুষের চাপ কমাতে চাইলে নিজের মনকে স্থির রাখতে হয়। আর মনকে স্থির রাখতে এ সময় সৃষ্টিকর্তার উপর প্রবল আস্থা রাখতে হবে। একবার মন স্থির হয়ে গেলে বাইরের ঝামেলা একদম সহজ মনে হবে।

কাজ ভাগ ভাগ করে রুটিন করে করো, একসাথে সব কাজ করতে গেলে শুধু চাপ বাড়ে।

মানসিক চাপ কমানোর জন্য কাছের মানুষের সঙ্গে মন খুলে কথা বলো, চাপ অনেক টা কমে যাবে।

আল্লাহ/ঈশ্বরের ওপর প্রবল ভরসা রাখো – কেননা সবকিছু তাঁর ইচ্ছাতেই ঘটে। হতে পারে এগুলো ওনারই পরীক্ষা

নিজের শক্তি হারিয়ে ফেলো না ।নিজের উপর বিশ্বাস রাখো – সবকিছু ঠিক হয়ে যাবে। ভরসা এবং ধৈর্য অনেকটা চাপ কমাতে সাহায্য করে।

হতাশ হওয়ার কিছু নেই ঘড়ির কাটা সবসময় এক জাইগায় থাকে না 😅🥀❤️

অবশেষে মনকে এই বলে শান্তনা দেই , যে ভাগ্যে যা আছে তাই হবে … 🖤🙂

কতটা মানসিক যন্ত্রণা আর চাপ নিয়ে চলাফেরা করিতা একমাত্র আমি আর আমার সৃষ্টিকর্তাই জানে

হতাশা,শূন্যতা, বাস্ততা
ছটফট করা মস্তিষ্ক আজ ভীষণ ক্লান্ত.!😅

মানসিক চাপ কমানোর দোয়া

নিচে দেওয়া মানসিক চাপ কমানোর দোয়া যদি সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করা যায় তাহলে ইনশাআল্লাহ মানসিক চাপ অনেকটা কমে যাবে।

দোয়া ১:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু
বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান।
অর্থ: হে আল্লাহ! আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে তোমার কাছে আশ্রয় চাই।

দোয়া ২:
حَسْبِيَ اللَّهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, ‘আলাইহি তাওাক্কালতু, ওয়া হুয়া রাব্বুল ‘আরশিল ‘আযীম।
অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তাঁরই উপর ভরসা করি, তিনিই মহান আরশের রব।

দোয়া ৩:

إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهْدِينِ

উচ্চারণ: ইন্নি জা-হিবুন ইলা
রাব্বি সাইয়্যাহদিন

অর্থ: “নিশ্চয়ই আমি আমার রবের
দিকে চলেছি, তিনি অবশ্যই আমাকে
পথ দেখাবেন।” 💗🤲
(সূরা আস-সাফফাত, আয়াত ৯৯)

মানসিক চাপ কমানোর উপায়

মানসিক চাপ কমানোর ১০টি উপায়:

১.নিজের অতিরিক্ত বোঝা কাঁধে তুলবেন না।
আপনার যতটুকু দায়িত্ব কর্তব্য, তা পরম আন্তরিকতার সাথে পালন করুন।

২.অন্যের কোনো বিষয় নিয়ে মাথা ঘামাবেন না।
আল্লাহ আপনাকে যা দিয়েছেন, তাই নিয়ে সন্তুষ্ট থাকুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন।
অন্যের কী আছে বা আপনার কী নেই—তা নিয়ে পড়ে থাকবেন না।

৩.আজকের দিনটাকে ভালোভাবে উপভোগ করুন।
আগামীকাল কী হবে সেটা আল্লাহর উপর ছেড়ে দিন।
দুনিয়ার বিষয় নিয়ে আগামীর চিন্তায় অস্থির হয়ে মানসিক চাপ বৃদ্ধি করবেন না।

৪.অতি লোভ করবেন না, অল্প তুষ্টি মানুসিক শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাকওয়ার পরিচয় ।যা আছে তাই সন্তুষ্ট থাকুন।

৫. প্রতিটি কাজ 100% নির্ভুল হবে, এই চিন্তা মাথা থেকে সরান। কেননা নির্ভুলতার গুণ একমাত্র আল্লাহ তায়ালার।

৬.আপনার প্রতিদিনের কাজগুলো রুটিন করে করুন। অগোছালো কাজ মানসিক অস্থিরতা বাড়ায়। তাই রুটিন অনুযায়ী আগের এবং পরের কাজগুলো ঠিকভাবে করুন।

৭.দুশ্চিন্তা করবেন না। জীবনে আসা বিপর্যয় দুঃখ কষ্ট গুলো খুব সহজে মেনে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আল্লাহর লিখিত কোন কিছুই আপনার তাকবীরের বাইরে ঘটে না।

৮. সবকিছুই গুরুত্ব সহকারে নিবেন না। মানুষের কথা, কাজ, ব্যবহার হজম করতে শিখুন। সবকিছু বিশ্লেষণ করতে যাবেন না।

৯. সুন্দর সুন্দর বই পড়ুন। যেগুলো পড়লে আপনার মনে শান্তি লাগবে। বড় বড় মানুষের বই পড়ুন এতে করে তাদের জীবনে আপনার জীবনের পথ চলা অনেকটা সহজ করে দেবে।

১০. প্রতিদিন একান্ত নির্জনে নিজেকে সময় দিন। আপনি সারাদিন রাতে কি কি কাজ করতেছেন সেগুলো ভাববেন। এবং আল্লাহর নিকট দোয়া করবেন।

মানসিক চাপ থেকে মুক্তির উপায়

মানসিক চাপ থেকে মুক্তি পেতে প্রথমে নিজেকে আল্লাহর উপর ভরসা করো।
প্রতিদিন নামাজ ও দোয়ায় মন শান্ত রাখো।
অতিরিক্ত চিন্তা না করে বর্তমানকে উপভোগ করো।
অন্যের সাথে তুলনা না করে নিজের জীবনে কৃতজ্ঞ থাকো।হালকা হাসি, দয়া আর ধৈর্য রাখো মন আপনিই হালকা হয়ে যাবে।

শেষ কথা

মানসিক চাপ এমন এক চাপ ভিতরের সুখশান্তি কেড়ে নেয়। চলুন আমরা এই মানসিক চাপকে সহজ ভাবে নিয়ে মোকাবেলা করে নিজের জীবনকে সুন্দর করে সাজাই।

আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর স্ট্যাটাস ,ক্যাপশন কবিতা, ছন্দ, পিকচার রিলেটেড যে কোন ধরনের আর্টিকেল নিয়মিত আমাদের এই ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ

অন্য পোস্ট পড়ুন 👇

অবহেলার কষ্টের স্ট্যাটাস

কঠোর পরিশ্রম নিয়ে উক্তি স্ট্যাটাস

স্বার্থপর ভালোবাস নিয়ে স্ট্যাটাস